Dawatul Islam | যেভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহি নাযিল হতো

সোমবার, ১৮, মে, ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

যেভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহি নাযিল হতো
১৪ আগস্ট ২০২২ ০২:০০ মিনিট

হযরত আয়িশাহ [রা:] হতে বর্ণিত, হারিস ইবনু হিশাম [রা:] রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! আপনার নিকট ওয়াহী কিরূপে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন কোন সময় তা ঘণ্টা বাজার মত আমার নিকট আসে। আর এটি-ই আমার উপর সবচেয়ে কষ্টদায়ক হয় এবং তা শেষ হতেই ফেরেশতা যা বলেন আমি তা মুখস্থ করে নেই।

আবার কখনো ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন। তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই। আয়িশাহ [রা:] বলেন, আমি তীব্র শীতের সময় ওয়াহী নাযিলরত অবস্থায় তাঁকে দেখেছি। ওয়াহী শেষ হলেই তাঁর ললাট হতে ঘাম ঝরে পড়ত। (৩২১৫; মুসলিম)

সব সংবাদ