আমাকে চায়ের দোকানে কেউ দেখে না

সূরা আত-তাকাসুর কুরআন মাজিদের ১০২ নম্বার সূরা। এই সূরার মোট ৮ টি আয়াত আছে। সূরা আত-তাকাসুর এর বাংলা অর্থ- প্রাচুর্যের প্রতিযোগিতা। সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে।
সূরা তাকাসুর এর সংক্ষিপ্ত ব্যাখ্যা
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেনঃ দুনিয়ার প্রতি ভালবাসা, দুনিয়া পাওয়ার প্রচেষ্টা তোমাদেরকে আখেরাতের প্রত্যাশা এবং সৎকাজ থেকে বেপরোয়া করে দিয়েছে। তোমরা এ দুনিয়ার ঝামেলাতেই লিপ্ত থাকবে, হঠাৎ মৃত্যু এসে তোমাদেরকে কবরে পৌঁছিয়ে দিবে। সহীহ বুখারীতে হযরত আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেনঃ “মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিষ যায়, তার মধ্যে দুটি ফিরে আসে, শুধু একটি সাথে থেকে যায়। (ওগুলো হলো) আত্মীয়-স্বজন, ধন-সম্পদ এবং আমল। প্রথমোক্ত দুটি ফিরে আসে শুধু আমল সাথে থেকে যায়।
মুসনাদে ইবনে আবী হাতিমে হযরত ইবনে বুরাইদাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, এই সূরাটি আনসারের দুটি গোত্র বানূ হারিসাহ্ এবং বানূ হারিসের ব্যাপারে অবতীর্ণ হয়। তারা একে অপরের উপর গর্ব প্রকাশ করতে থাকে। তারা বলেঃ দেখো, আমাদের মধ্যে অমুক ব্যক্তি এ রকম বাহাদুর, এ রকম অর্থ-সম্পদের অধিকারী ইত্যাদি। জীবিত ব্যক্তিদের ব্যাপারে এ রকম গর্ব প্রকাশ করার পর বলেঃ চলো, কবরস্থানে যাই।
সেখানে তারা নিজ নিজ সর্দারের কবরের প্রতি ইশারা করে বলতে শুরু করেঃ বলতো, এর মত তোমাদের মধ্যে কেউ কি ছিল? মৃত ব্যক্তিদের নাম নিয়ে নিয়ে তারা নানা অপবাদ দিতে থাকে এবং তাদেরকে ভৎর্সনা করে। আল্লাহ তায়ালা তখন এ সূরার প্রথম দু’টি আয়াত অবতীর্ণ করেন। আল্লাহ তা'আলা বলেনঃ প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে, এমন কি তোমরা কবরে উপনীত হও।
বাংলা উচ্চারণ
(১) أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ
(১) আলহা-কুমুত্তাকা-ছু র।
(২) حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ
(২) হাত্তা-ঝুরতুমুল মাকা-বির।
(৩) كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
(৩) কাল্লা-ছাওফা তা‘লামূন।
(৪) ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
(৪) ছু ম্মা কাল্লা-ছাওফা তা‘লামূন।
(৫) كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ
(৫) কাল্লা-লাও তা‘লামূনা ‘ইলমাল ইয়াকীন।
(৬) لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ
(৬) লাতারাউন্নাল জাহীমা
(৭) ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ
(৭) ছু ম্মা লাতারাউন্নাহা-‘আইনাল ইয়াকীন।
(৮) ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ
(৮) ছু ম্মা লাতুছআলুন্না ইয়াওমাইযিন ‘আনিন্না‘ঈম।
বাংলা অনুবাদ:
(১) প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে।
(২) এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।
(৩) এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
(৪) অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
(৫) কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে। ৬) তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,
(৭) অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,
(৮) এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।