Dawatul Islam | সূরা আল লাইল- উচ্চারণ, অনুবাদ ও ব্যাখ্যা

সোমবার, ১৮, মে, ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সূরা আল লাইল- উচ্চারণ, অনুবাদ ও ব্যাখ্যা
১১ মে ২০২৩ ১১:২৫ মিনিট

সূরা আল-লাইল (اليل‎‎‎) পবিত্র কুরআন শরিফের ৯২ তম সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। আয়াত সংখ্যা ২১। লাইল শব্দের অর্থ হল “রাত”। উক্ত সূরাটিতে মানুষের কর্ম প্রচেষ্টার কথা বলা হয়েছে এবং মহান আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান স্থাপনের কথা বলা হয়েছে। সেই সাথে আল্লাহকে রাজি খুশী করার জন্য গরিব দুঃখীদের মাঝে দান খয়রাত করা, উদার হওয়া, মহানুভব হওয়া ইত্যাদি মানবিক গুণাবলী অর্জন করার কথা বলা হয়েছে।

উচ্চারণ ও অনুবাদ

وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ

১) ওয়াল্লাইলি ইযা-ইয়াগশা-।

১) শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,

وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ

২) ওয়ান্নাহা-রি ইযা-তাজাল্লা-।

২) শপথ দিনের, যখন সে আলোকিত হয়

وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ

৩) ওয়ামা-খালাকায যাকারা ওয়াল উনছা।

৩) এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,

إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ

৪) ইন্না ছা‘ইয়াকুম লাশাত্তা-।

৪) নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।

فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ

৫) ফাআম্মা-মান আ‘তা-ওয়াত্তাকা-।

৫) অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,

وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ

৬) ওয়া সাদ্দাকা বিলহুছনা-।

৬) এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,

فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ

৭) ফাছানুইয়াছছিরুহূলিল ইউছরা-।

৭) আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।

وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ

৮) ওয়া আম্মা-মাম বাখিলা ওয়াছতাগনা-।

৮) আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়

وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ

৯) ওয়া কাযযাবা বিল হুছনা-।

৯) এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,

فَسَنُیَسِّرُهٗ لِلۡعُسۡرٰی

১০) ফাছানুইয়াছছিরুহূলিল‘উছরা-।

১০) আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।

وَ مَا یُغۡنِیۡ عَنۡهُ مَا لُهٗۤ اِذَا تَرَدّٰی

১১) ওয়ামা-ইউগনী ‘আনহু মা-লুহূইযা-তারাদ্দা-।

১১) যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।

إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ

১২) ইন্না ‘আলাইনা-লালহুদা-।

১২) আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।

وَإِنَّ لَنَا لَلْءَاخِرَةَ وَٱلْأُولَىٰ

১৩) ওয়া ইন্না লানা-লালআ-খিরাতা ওয়ালঊলা-।

১৩) আর আমি মালিক ইহকালের ও পরকালের।

فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ

১৪) ফাআনযারতুকুম না-রান তালাজ্জা-।

১৪) অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।

لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى

১৫) লা-ইয়াসলা-হাইল্লাল আশকা-

১৫) এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,

ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ

১৬) আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা-।

১৬) যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।

وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى

১৭) ওয়া ছাইউজান্নাবুহাল আতকা-।

১৭) এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,

ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ

১৮) আল্লাযী ইউ’তী মা-লাহূইয়াতাঝাক্কা-।

১৮) যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।

وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍ تُجْزَىٰٓ

১৯) ওয়ামা-লিআহাদিন ‘ইনদাহূমিন নি‘মাতিন তুজঝা।

১৯) এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।

إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ

২০) ইল্লাবতিগাআ ওয়াজহি রাব্বিহিল আ‘লা-।

২০) তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।

وَلَسَوْفَ يَرْضَىٰ

২১) ওয়া লাছাওফা ইয়ারদা-।

২১) সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।

সব সংবাদ