Dawatul Islam | সুরা আত্ ত্বারিক- উচ্চারণ, অর্থ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

সোমবার, ১৮, মে, ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সুরা আত্ ত্বারিক- উচ্চারণ, অর্থ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা
২৯ অক্টোবর ২০২৩ ০৮:০০ মিনিট

আত্ ত্বারিক্ব

রাতের আগন্তুক

সূরা নং

: ৮৬

সিজদা

: ০

আয়াত

: ১৭

রুকু

: ১

পারা

: ৩০

মক্কায় অবতীর্ণ

 

নং

আরবি

উচ্চারণ

অনুবাদ

وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ

ওয়াছ ছামাই ওয়াততা-রিক

শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ

ওয়া মাআদরা-কা মাত্তা-রিক

আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?

ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ

আন্নাজমুছছা-কিব

সেটা এক উজ্জ্বল নক্ষত্র

إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ

ইন কুল্লুনাফছিল লাম্মা-‘আলাইহা-হা-ফিজ

প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে

فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ

ফালইয়ানযুরিল ইনছা-নুমিম্মা খুলিক

অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে

خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ

খুলিকা মিম্মাইন দা-ফিকি

সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে

يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ

ইয়াখরুজুমিম বাইনিসসুলবি ওয়াত্তারাইব

এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে

إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ

ইন্নাহূ‘আলা-রাজ‘ইহী লাকা-দির

নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম

يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ

ইয়াওমা তুবলাছ ছারাইর

যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে

১০

فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ

ফামা-লাহূমিন কুওওয়াতিওঁ ওয়ালা-না-সির

সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না

১১

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ

ওয়াছ ছামাই যা-তির রাজ‘ই

শপথ চক্রশীল আকাশের

১২

وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ

ওয়াল আরদিযা-তিসসাদ‘ই

এবং বিদারনশীল পৃথিবীর

১৩

إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌ

ইন্নাহূলাকাওলুন ফাসল

নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা

১৪

وَمَا هُوَ بِٱلْهَزْلِ

ওয়ামা-হুওয়া বিল হাঝলি

এবং এটা উপহাস নয়

১৫

إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا

ইন্নাহুম ইয়াকীদূনা কাইদাওঁ

তারা ভীষণ চক্রান্ত করে

১৬

وَأَكِيدُ كَيْدًا

ওয়া আকীদুকাইদা-

আর আমিও কৌশল করি

১৭

فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا

ফামাহহিলিল কা-ফিরীনা আমহিলহুম রুওয়াইদা-

অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে

শানে নুযুল

আত তারিক্ব সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এর মাক্কী জীবনে নাযিলকৃত সূরাগুলোর মধ্যে একটি। যে সময় মক্কার কাফেররা কুরআন ও রাসূলুল্লাহ সা.-এর দাওয়াতী মিশনকে বাধাগ্রস্ত করার নিমিত্তে বিভিন্ন অপকৌশল করেছিল সে সময় উক্ত সূরাটি অবতীর্ণ হয়।

বিষয়বস্ত্ত

সূরাটিতে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষোবলীর সমাহার। আকাশের সৌন্দর্য বর্ণনা, নক্ষত্ররাজির আগমন-নির্গমন, ফেরেশতামন্ডলীর তত্ত্বাবধানকার্য, মানুষ, প্রাণী ও উদ্ভিদ সৃষ্টির কৌশল, ক্বিয়ামতের দিন মানুষের জওয়াবদিহিতার হুঁশিয়ারি, সত্য ও মিথ্যার মানদন্ড হিসাবে কুরআনের গুরুত্ব বর্ণনা এবং অবিশ্বাসীদের যাবতীয় কৌশল যে অবশেষে ব্যর্থ হবে, বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে।

পোস্ট ট্যাগ:

সূরা তারিক বাংলা উচ্চারণ,সুরা তারিক এর ফজিলত,সূরা তারেক এর অর্থ,সূরা আত তারিক আয়াত ৭,সূরা গাশিয়াহ তাফসীর,সুরা লাইল এর তাফসীর,সুরা তারিক আয়াত ৬,সূরা বুরুজের তাফসীর।
সব সংবাদ